জীবননগর সীমান্তে ২৬ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

গতকাল বুধবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ লক্ষাধিক টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবির সদস্যরা সীমান্তের চ্যাংখালী আইসিপি সড়ক হতে একটি মোটরসাইকেলসহ হুন্ডি ব্যবসায়ী রবীন্দ্রনাথ হালদারকে (৪১) আটক করে। আটক রবীন্দ্রনাথ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শহরের বারুইপাড়ার অধীর হালদারের ছেলে। এ সময় তার নিকট থেকে হুন্ডির ২৬ লক্ষ ৫১২ টাকা উদ্ধার করা হয়। আটককৃত হুন্ডি ব্যবসায়ী জানান, এ টাকা সে হরিহরনগরের গরু চোরাচালানী আমির হোসেন, কবির হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল করিমের নিকট থেকে নিয়ে আসছিলো। মামলাসহ গতকালই তাকে জীবননগর থানাতে সোর্পদ করে বিজিবি।