হ্যামস্ট্রিং
ইনজুরিতে
ব্লেক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৩
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য ট্র্যাকের বাইরে থাকতে পারেন ১০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেক। আর এর ফলে ব্লেক আগামী ৪ মে থেকে জামাইকায় শুরু হতে যাওয়া আন্তর্জাতিক আমন্ত্রণমূলক প্রতিযোগিতা এবং দুই সপ্তাহ পরে চায়নার সাংহাইতে আইএএএফ ডায়মন্ড লিগ মিটে অংশ নিতে পারছেন না। এমনটাই তার কোচ গ্লেন মিলশাস জ্যামাইকার গণমাধ্যমকে জানিয়েছেন।
মৌসুমের প্রথম ১০০ মিটার প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্লেকের শুরুটা খুব একটা ভাল হয়নি। ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তিনি প্রতিযোগিতার মাঝপথেই নিজেকে সড়িয়ে নেন। দৌড় শেষ না করেই তিনি হেঁটে ট্র্যাকের বাইরে চলে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটা শুধুমাত্র পেশীর টান। আধা ঘন্টা পরে বে¬ক টুইটারে বিষয়টি খুব একটা গুরুতর নয় বলেও জানিয়েছিলেন। কিন্তু সোমবার দুপুরে এমআরআই রিপোর্টে তার ইনজুরির মাত্রা ধরা পড়ে। আর সেখানেই জানা যায় আগামী কয়েক সপ্তাহ বে¬ককে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কোচ মিলশাস বলেন, ‘ প্রথমে ইনজুরিটা এতো গুরুতর মনে হয়নি। তবে, সোমবার এমআরআই রিপোর্টে জানা যায় ইনজুরি বেশ গুরুতর এবং ব্লেককে কয়েক সপ্তাহ ট্র্যাকের বাইরে থাকতে হবে। আর ব্লেক নিজেও সুস্থ বোধ করছেন না। গেল বছর লন্ডন অলিম্পিকে দুটি ইভেন্টে স্বর্ণ জয় করেন জ্যামাইকান এই অ্যাথলেট। ৯.৭৫ সময় নিয়ে “গতি-দানব” উসাইন বোল্টের পর তিনি হয়েছিলেন দ্বিতীয় দ্রুততম মানব। আগামী আগস্ট মাসে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আশা করা হচ্ছে এর মধ্যেই ফিরে আসবেন ইয়োহান ব্লেক।