বন্দর ক্রীড়া সমিতি জিতলেও
রেলিগেশন শংকা কাটেনি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৪
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বন্দর ক্রীড়া সমিতি ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম পর্ব জয় দিয়ে শেষ করলেও এখনো তাদের রেলিগেশন শংকা কাটেনি।
গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বন্দর ক্রীড়া সমিতি ৩১ রানে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। এদিকে শতাব্দী ক্লাবের বিপক্ষে জয়ী হলেই ব্রাদার্স ইউনিয়ন সুপার সিক্স পর্বে খেলবে। গ্রুপের অন্য দুই দল ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ও এফএমসি স্পোর্টস সুপার সিক্স পর্বে উঠে গেছে।