চাঁদপুরে বিদ্যুত্স্পৃষ্টে পিতা ও কন্যার মৃত্যু

চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী যমুনা রোড এলাকায় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আবুল হোসেন (৫৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (১৮)। এদের বাঁচাতে গিয়ে আহত হয়েছে আবুল হোসেনের বড় মেয়ে রাবেয়া বেগম (৩০) ও মেয়ের জামাতা মামুন (৪০)। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টায় আবুল হোসেন ঘরের টিনের চালের সাথে বৃষ্টির পানি বের হওয়ার প্লাস্টিক পাইপ সরাতে গিয়ে পূর্ব থেকে বিদ্যুত্ প্রবাহিত ঘরের টিনের চালে হাত দেয়, তার বাকরুদ্ধতা দেখে ছোট মেয়ে ফারজানা পিতাকে ছাড়াতে গিয়ে সেও বিদ্যুত্ স্পৃষ্ট হয়।