দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩৫ জন আহত
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৩
বুধবার সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ইভটিজিংকে কেন্দ্র করে বানা ইউনিয়নের বেলবায়না ও রুদ্রবানা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩৫ জনের অধিক আহত হয়েছে। প্রকাশ, ২৩ মার্চ রুদ্রবানা গ্রামের কয়েকটি বখাটে ছেলে বেলবানা গ্রামের মোল্যা বাড়ির একটি মেয়েকে উত্ত্যক্ত করে। আর এনিয়ে কিছুদিন ধরে ওই দুই গ্রামের মাঝে উত্তেজনা বিরাজ করছিল তারই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। আহতরা হলো সরোয়ার শেখ (৫০), হাদি কবীর (৬৫), হাদী বাশার (৩০). হাদী গফ্ফার (৫৫), সোহেল বিশ্বাস (২৭), কোহেল বিশ্বাস (৩০), হাদী হাবীবুর রহমান (২৫), দেলোয়ার মোল্যা (২৫), মনিরুল শেখ (৪০), আঃ কুদ্দুস (৬৩), হাবিবুর রহমান (৫৫), জামাল মোল্যা (৬৬) প্রমুখ।