মহেশপুরে পুলিশকে বোকা বানিয়ে মোটরসাইকেল চুরি

মহেশপুরে পুলিশকে ফেনসিডিল ধরিয়ে দেয়ার কথা বলে অভিনব কায়দায় এক যুবকের মোটরসাইকেল চুরি হয়েছে। থানা ও এলাকাবসী সূত্রে প্রকাশ, গত ১৪ এপ্রিল তুলসিতলা গ্রামে তাহাজ্জেল মণ্ডলের বাড়িতে জনৈক শাহিন নামে এক যুবক ধর্ম আত্মীয় পাতিয়ে দুপুরে খাওয়া- দাওয়া করে এবং কলেজ থেকে তাহাজ্জেলের ছেলে হাসানুর বাড়ি ফিরলে পুলিশের গোয়েন্দা শাখার লোক পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসে। থানার এসআই মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করে তাকে জানায়, একটি প্রাইভেট কারে ১৫শ বোতল ভারতীয় ফেনসিডিল আসছে। এ সময় উক্ত দারোগা সঙ্গীয় পুলিশকে সাথে নিয়ে ভালাইপুর ব্রিজের কাছে ২০/২৫ মিনিটি থাকার পর ফিরে আসে। এ সময় ঐ যুবক পুলিশের কাছ থেকে ১শ টাকা এবং হাসানুরের ডায়াং ৫০ সিসি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে মহেশপুর থানায় জিডি হয়েছে।