প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

১১ এপ্রিল ইত্তেফাকে প্রকাশিত কুষ্টিয়ায় সমবায় শিক্ষায়তনে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন কুষ্টিয়া আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ উপ-নিবন্ধক মোহা. আনিছুর রহমান। প্রতিবাদে উক্ত সংবাদটিকে সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত।