অনূর্ধ্ব-১৬ দলের
ম্যাচ ড্র
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২১:২২
অধিনায়ক শফিউল হায়াত হূদয়ের অপরাজিত ৮৯ রান দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে। তিনদিনের ম্যাচের শেষদিন কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কেরালা একাডেমি দলের বিপক্ষে বাংলাদেশ কম্বাইন্ড স্কুলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫১ রান। কিন্তু দিনশেষে স্বাগতিকদের স্কোর বোর্ডে ওঠে ৫ উইকেটে ১৬০ রান। সেটাও সম্ভব হয়েছে অধিনায়ক হূদয়ের দুর্দান্ত ব্যাটিয়ের কারণেই। চা বিরতির আগেই কম্বাইন্ড স্কুলের ৬৭ রানে চার উইকেট পড়ে যায়। তবে অধিনায়ক হূদয় ও রিয়াজুল ইসলামের ৮৪ রানের পার্টনারশিপ দলকে পরাজয় থেকে রক্ষা করে ম্যাচটি ড্র হয়। এর আগে আগের দিনের কেরালা দল দুই উইকেটে ১১৫ রান নিয়ে গতকাল বৃহস্পতিবার খেলতে নামে। আঞ্জু জতিনের ৭৭ এবং অধিনায়ক রাজ ভিষ্ণুর অপরাজিত ৩৯ রানে কেরালা একাডেমি অনূর্ধ্ব-১৬ দলের ২১৫ রান ওঠে।