মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স কেন ৬৫ বছর নয়

সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে কেন ৬৫ বছর করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, আইন সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার এই আদেশ দেন। মুক্তিযোদ্ধাদের চাকরি হতে অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধির জন্য হাইকোর্টে রিট করেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুক্তিযোদ্ধা মো. জামালউদ্দিন সিকদার। তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. রফিকুর রহমান। তাকে সহায়তা করেন এডভোকেট হাসনাত কাইয়ুম। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।