সস্তা সিগারেটের ওপর কর আরোপের দাবি

ধূমপানে নিরুত্সাহিত করতে সস্তা দামের সিগারেটের উপর করারোপ করার দাবি জানিয়েছে হিউম্যান রিসোর্স এন্ড হেল্থ ফাউন্ডেশন। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজানান। বলা হয, দেশের সিগারেটের বাজারের ৬০ ভাগই সস্তা সিগারেট দখল করে আছে, যার বাজার মূল্য প্রতি শলাকা মাত্র দেড় টাকা। এটি সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় ও সহজলভ্য। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজাদ রহমান, ডা. আয়েশা সিদ্দিকা মজুমদার, সাংবাদিক আবু বকর সিদ্দিক ও সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান প্রমুখ।