আজকের অনুষ্ঠান

শুক্রবার ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স :প্রতিনিধি সম্মেলন, সকাল সাড়ে ১০টা, ইন্সটিটিউট ভবনের কাউন্সিল হল। জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ :গোলটেবিল আলোচনা, বেলা ১১টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুম। হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ :জাতীয় সম্মেলন, সকাল ১০টা, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন। জিয়া একাডেমী :আলোচনা সভা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ। বেসরকারি গণগ্রন্থাগার সমিতি :বার্ষিক সাধারণ সভা, সকাল ৯টা, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তন। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন :জাতীয় প্রতিনিধি সম্মেলন, সকাল ১০টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তন। যুব ইউনিয়ন :মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাবের সম্মুখে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট :মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, শিল্পকলা একাডেমী, মহড়া কক্ষ। হোটেল রেস্টুরেন্ট বেকারী শ্রমিক ইউনিয়ন :দ্বিবার্ষিক সম্মেলন, বিকাল ৪টা, চকবাজারস্থ ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। স্যানেটারি ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন :আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জ। জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন :গণঅবস্থান, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে।