আত্মবিশ্লেষণ

আপনি কতটা নিঃস্বার্থ?

‘পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও।’ নিঃস্বার্থভাবে কাজ করার মাঝে যে আত্মতৃপ্তি তা আর কোথাও পাওয়া যায় না। নিঃস্বার্থ মানুষ অন্যের দুঃখে দুখী হয়, বিপদে পাশে এসে দাঁড়ায়। কিন্তু সকলে এই নিঃস্বার্থ হতে পারে না। চলুন না দেখা যাক, আপনি মানুষ হিসেবে কতটা নিঃস্বার্থ। ১. একজন মুমূর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন। আপনি তাকে... ক. রক্ত দেবেন। খ. কোনো সমস্যার কারণে দিতে অপারগতা জানিয়ে দেন। গ. স্পষ্টভাবে না করে দেবেন। ২. আপনার কাছে কেউ টাকা ধার চাইলে আপনি... ক. টাকা থাকলে ধার দেন। খ. টাকা থাকলেও না করে দেন । গ. নির্ভর করে তার সাথে আপনার সম্পর্কের উপর। ৩. পুরোনো বন্ধুদের সাথে আপনি... ক. সব সময় যোগাযোগ রাখেন। খ. একান্ত প্রয়োজনে যোগাযোগ করেন। গ. কোনো যোগাযোগ রাখার চেষ্টা করেন না। ৪. বাসায় মেহমান এলে আপনি... ক. বিরক্ত হন। খ. খুশি হন। গ. সামাজিকতা রক্ষার্থে সদ্ভাব দেখান। ৫. বন্ধুরা মিলে খেতে গেলে আপনি... ক. নিজেই বেশির ভাগ সময়ে বিল দেন। খ. শুধু আপনার অংশটার বিল দেন। গ. সব সময় বন্ধুদের উপর দিয়ে চালিয়ে দেন। ৬. আপনার কোনো পুরোনো বন্ধুর সাথে দীর্ঘদিন পরে দেখা হলে... ক. সব কাজ ফেলে তাকে সময় দেন। খ. এড়িয়ে যান। গ. তাকে দেখে খুশি হন। ফলাফল ৫-১০ আপনি চরম স্বার্থপর। স্বার্থের জন্য সবকিছুই করতে পারেন। তাই লোকে আড়ালে আপনার সমালোচনা করে। ১০-১৫ আপনি পুরোপুরি স্বার্থপর নন। অন্যের জন্য ভালোবাসার হাতটা আরও সম্প্রসারিত করুন এবং নিঃস্বার্থ মানুষের সংস্পর্শে থাকুন। ১৫-২০ আপনি নিঃসন্দেহে পরহিতৈষী। আপনার মতো মহত্ ব্যক্তি এই সমাজে বিরল। অন্যের বিপদে আপনি সহজেই এগিয়ে আসেন। আপনার স্কোর ক খ গ ১. ৩ ২ ১ ২. ৩ ১ ২ ৩. ৩ ২ ১ ৪. ১ ৩ ২ ৫. ৩ ২ ১ ৬. ২ ১ ৩