গুলশানে লিফলেট বিতরণকালে হিযবুতের তিন কর্মী আটক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৪
গুলশানে শুক্রবার লিফলেট বিতরণকালে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঈশা খান মিশুক, দেলোয়ার হোসেন ও নাঈম আব্দুল্লাহ। পুলিশ জানায়, জুমার নামাজ শেষে গুলশান সেন্ট্রাল মসজিদের (আজাদ মসজিদ) সামনে মুসল্লিদের মাঝে কয়েকজন যুবক লিফলেট বিতরণ করে। খবর পেয়ে গুলশান থানার পুলিশ ছুটে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে লিফলেটসহ মিশুককে আটক করে পুলিশ। একই সময় নিকেতন মসজিদের সামনে লিফলেট বিতরণকালে দেলোয়ার ও নাঈমকে আটকের পর পুলিশকে সোপর্দ করেন মুসল্লিরা।