তরমুজে সয়লাব স্বরূপকাঠির হাটবাজার

দক্ষিণাঞ্চলে এ বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় চাষিরা খুশি। তরমুজ বিক্রির অন্যতম মোকাম স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরসহ বিভিন্ন হাট-বাজার তরমুজে সয়লাব। যদিও গত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম। কেননা হরতালের কারণে বিভিন্ন স্থানে তরমুজ চালান দিতে সমস্যা হচ্ছে। মিয়ারহাট বন্দরের ব্যবসায়ী মো. সেলিম মিয়া জানান, এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ চালান দেয়া হয়। মিয়ারহাট বন্দরে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার হাট বসে। দুই হাটে প্রায় ৮০/৯০ লক্ষ টাকার তরমুজ পাইকারিভাবে বিক্রি হয়।