সদরপুরে মাছ শিকারের উত্সব

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন জলাশয়, খাল, বিল ও নদীতে এক সময় উত্সবমুখর পরিবেশে পলোবহরে মাছ শিকার হতো। আধুনিকতার যুগে বর্তমানে ঐ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রভাবশালীদের লিজ নেয়া চরবিষ্ণপুর ইউনিয়নের হানিফেরডাঙ্গি এলাকার ছোটকোলে মাছ শিকারের জন্য পলো-দড়ি, জাল নিয়ে ছুটে আসে কয়েকটি গ্রামের জনগণ। জানা গেছে, শরত্ ও হেমন্তকালে জনগণ বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করত। শীত এলে চলত পলোবহরে মাছ শিকারের উত্সব। মাছ শিকার করে বিকেল বেলা চলত গরু ও ঘোড় দৌড়ের প্রতিযোগিতা।