সদরপুরে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা মামলায় শিক্ষক গ্রেফতার

ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের শোনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা মামলায় উক্ত স্কুলের সহকারী শিক্ষক এম.এন মোস্তাফিজুর রহমান (৩০) কে থানা পুলিশ গ্রেফতার করে। এ ব্যাপারে সদরপুর থানায় শিক্ষকের নামে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গনি মাতুব্বরের ডাঙ্গী গ্রামে উক্ত শিক্ষিকার বাড়িতে। শিক্ষক শোনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন যাবত সে একই স্কুলের শিক্ষিকাকে যৌন হয়রানির চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করে গতকাল শুক্রবার কোট হাজতে প্রেরণ করেছে।