গফরগাঁওয়ে যুবক হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা শিপন মিয়া (১৯) নামে এক যুবককে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যশরা গ্রামের গোল বিল থেকে শিপন মিয়ার লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার ভারইল গ্রামের মুসলেহ উদ্দিনের ছেলে শিপন মিয়া বুধবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। গফরগাঁও থানা-পুলিশ লাশ উদ্ধার করে। যশরা ইউপি চেয়ারম্যান এস এম মজিবুর রহমান বলেন, গোল বিল সংলগ্নস্থানে প্রতিদিন জুয়ার আসর বসে। ধারণা করা হচ্ছে জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।