বানারীপাড়ার চাখারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বৈশাখী উত্সব অনুষ্ঠিত

বানারীপাড়ার চাখারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বৈশাখী উত্সব অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিম চাখার যুবসংঘের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবসংঘের উপদেষ্টা রুহুল আমিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি। এসময় তিনি বলেন যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যদিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধাদের ’৭১’র মত ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, এমপি পুত্র ড. রিয়াজুল ইসলাম সুমন ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হাসান মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হক প্রমুখ।