সারিয়াকান্দিতে ছাত্রলীগ নেতা বাবু হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ
সারিয়াকান্দি (বগুড়া)সংবাদদাতা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২০
বগুড়ার সারিয়াকান্দিতে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান বাবু হত্যা মামলার আসামিদের ২ মাসেও গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ । নিহত বাবুর পিতা নুরুল ইসলাম বেপারী ইত্তেফাককে বলেন, মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের পি এস আলমগীর শাহী সুমনসহ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। মামলার তদন্ত কর্মকর্তা সারিয়াকান্দি থানার এস আই আব্দুল মজিদ জানান, মামলার এজাহারভুক্ত আসামি রাসেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । উল্লেখ্য যে, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান বাবু এলাকার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয় ।