সিরাজগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ছাত্রদল নেতা সুমন আলী (২৫) রেলওয়ে কলোনীর সমাজ আলীর পুত্র। সিরাজগঞ্জ থানা পুলিশ জানান, ছাত্রদল নেতা সুমন এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। উল্লেখ্য, গত ১২ মার্চ বিএনপির ডাকা মঙ্গলবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল বেলাল হোসেনকে প্রথমে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার এস.আই হাফিজ মো. রায়হান বাদী হয়ে ছাত্রদল, যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।