শাহজাদপুরে যাত্রায় নগ্ন নৃত্য প্রদর্শনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:২২
সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রায় নগ্ন নৃত্য প্রদর্শনের অভিযোগে ৪ যাত্রাশিল্পীকে ১ মাস ও ১ কর্মচারীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাসেল সাবরিন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো: যাত্রাশিল্পী মোনয়ারা বেগম (৪০), পারভীন বেগম (২২), ময়না খাতুন (২৫), প্রিন্সেস ডায়না খাতুন ও কর্মচারী বকুল সরকার।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, প্রশাসনের বিনা অনুমতিতে শাহজাদপুর উপজেলার হাসাখোলা তালতলায় জুয়া, যাত্রা ও নগ্ন নৃত্য প্রদর্শনীর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ ও র্যাব-১২।