দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ফাইনাল কাল

দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ফাইনালে উঠেছে র্যাপিড ফাউন্ডেশন এবং ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। আগামীকাল রবিবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের ফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দ্বিতীয় বিভাগ ক্রিকেটের সুপার লিগ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি, র্যাপিড ফাউন্ডেশন এবং শেখ জামাল ক্রিকেটার্স। ফতুল্লায় উদিতি ক্লাবের বিপক্ষে ১৩৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাকরাইল বয়েজ ক্লাবকে ৬১ রানে হারিয়েছে র্যাপিড ফাউন্ডেশন। সিটি ক্লাব মাঠে গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশনকে ৬০ রানে হারিয়েছে শেখ জামাল ক্রিকেটার্স।