পিএফএ বর্ষসেরা পুরস্কার
বেল ও সুয়ারেজ মনোনয়ন তালিকায়
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:৪৪
বিতর্ক যেই ফুটবলারের পিছু ছাড়ে না সেই লিভারপুলের তারকা লুইস সুয়ারেজ এবং টটেনহ্যামের গ্যারেথ বেল প্রোফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা পুরস্কারের দৌড়ে রয়েছেন। গতকাল শুক্রবার মনোনয়ন তালিকা দেয়া হয়। সেখানে নাম রয়েছে মাইকেল ক্যারিক, এডেন হ্যাজার্ড, জুয়ান মাতা ও রবিন ফন পার্সিরও।
বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের মনোনয়ন তালিকাতে বেল ও হ্যাজার্ড রয়েছেন। বর্তমানে ২৩ বছর বয়সী বেল আবারো বর্ষসেরা সম্মাননা পেতে পারেন। তিনি ২০১১ সালে বর্ষসেরা হয়েছিলেন। আর গত বছর বর্ষসেরা হন আর্সেনালে থাকা রবিন ফন পার্সি।
চলতি মৌসুমে পার্সি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। সুয়ারেজ লিভারপুলের হয়ে চলতি মৌসুমে ২৯ গোল করেছেন। প্রিমিয়ার লিগে ২২ গোল করে তিনি গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। আগামী ২৮ এপ্রিল বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা হতে পারে।