সান্তাহারে যৌন হয়রানির আসামি আটক হয়নি

আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে মোবাইল ফোনে ও কলেজে যাতায়াতের পথে উত্ত্যক্ত করাসহ ওড়না ও পরনের কাপড় ধরে টানা হেঁচড়াসহ যৌন হয়রানি সংক্রান্ত মামলার আসামিরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ৩ মাসেও গ্রেফতার করতে পারেনি। উপরন্তু আসামিরা প্রায়ই বাদীনির বাসায় মোটর সাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। ফলে বাদীনি পরিবার নিয়ে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন বলে সাংবাদিকদের জানান।