পাঁচবিবিতে শতাধিক চাল কল বন্ধ

পাঁচবিবি উপজলার শতাধিক চাল কল (মিল চাতাল) বন্ধ হয়েছে। এসব চাল কলে খেটে-খাওয়া দেড় হাজার নারীসহ ২ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। চাল কল মালিক সমিতি সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছোট বড় শতাধিক চাল কল রয়েছে। বর্তমানে এ উপজেলায় গোটা দু’য়েক চাল কল চালু থাকলেও প্রায় একশ’টি চাল কল বন্ধ রয়েছে। পাঁচবিবি উপজেলার চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক মন্ডলের সাথে কথা বললে তিনি জানান- হরতালের কারণে চাল ব্যবসায় ধস নেমেছে। মালামাল বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিলে ৩৪-৩৫ লাখ টাকার ক্ষতি হয়। চাল কল মালিক ও ট্রাক মালিকরা পরিবহনে ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন।