মোরেলগঞ্জে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৪
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে শুক্রবার রাতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর করুন মৃত্যু হয়েছে। প্রতিদিনের মত স্বামী এরফান শেখ (৬০) ও স্ত্রী জাকিয়া বেগম (৫০) রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত হলে স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা যান ও ঘরের পাশের গোয়ালঘরের একটি গর্ভবতী গাভীও এসময় মারা যায়। জেলা পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।