সাতক্ষীরায় ম্যাগনেটসহ তিন প্রতারক গ্রেফতার

সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ত্রিশ লাখ টাকা মূল্যের ভুয়া ম্যাগনেটসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল: জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আবুল কাসেমের ছেলে নলতা খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের ছাত্র মোঃ আবদুল্লাহ (২২), আশাশুনি উপজেলার নাকনা গ্রামের কাজী ইশারাত আলীর ছেলে কাজী আলমগীর (২৭) ও সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত শাহাজুদ্দীনের ছেলে শাহাদাত হোসেন (৪০)। সাতক্ষীরা ডিবির ওসি মোশাররফ হোসেন জানান, জেলার চিহ্নিত ম্যাগনেট ব্যবসায়ী দেবহাটা উপজেলার সখিপুরের ফারুক এদেরকে ম্যাগনেট বহনের কাজে ব্যবহার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।