ঠাকুরগাঁওয়ে লাগাতার পরিবহন ধর্মঘট চলছে

মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, ভটভটিসহ লাইন্সেসবিহীন গাড়ি চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা মোটর মালিক সমিতির যৌথ সভায় এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়। শনিবার সকাল থেকে জেলার ৫টি উপজেলার সকল প্রকার ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি রাম বাবু জানান, মহাসড়কে অবৈধভাবে অবৈধ নসিমন, করিমন, ভটভটি চলাচলের প্রতিবাদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। দাবি না মানা পর্যন্ত এই ধর্মগড় অব্যাহত থাকবে।