গোপালগঞ্জে গৃহবধূ হত্যায়, সতীন ও শাশুড়ি গ্রেফতার
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৭
গোপালগঞ্জে গৃহবধূ ইতি তালুকদারকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় সতীন ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার কোটালীপাড়া উপজেলার লখন্ডা গ্রাম থেকে পুলিশ সতীন হাসি তালুকদার (২৫) ও শাশুড়ি যমুনা তালুকদাকে (৬০) গ্রেফতার করে।
ওই গৃহবধূর স্বামী মহাদেব তালুকদার ও সতীন হাসির ভাই কৃষ্ণ কান্ত বালা পলাতক রয়েছে। প্রকাশ, যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় মহাদেব ও তার ১ম স্ত্রী হাসি তালুকদার ইতির গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। স্বামীর বাড়িতে ১ মাস বিনা চিকিত্সায় নরক যন্ত্রণা ভোগ করার পর ১৭ এপ্রিল রাতে ইতি মারা যায়।