কেরানীগঞ্জে বিএনপির গণমিছিল ও বিক্ষোভ
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৮
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে গত শুক্রবার শিকারী টোলা এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গণমিছিল করেছে। শত শত নেতা-কর্মীরা শিকারী টোলা থেকে মিছিল নিয়ে আর্টি জয়নগর মাঠে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ মোহাম্মদ মহিউদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. মনির হোসেন মিনু, ঢাকা জেলা প্রমুখ।