ক্রিকেটারদের পারিশ্রমিকের ভার নিবে বিসিবি
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৪৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার দুইমাস পার হলেও এখনো চুক্তি মোতাবেক পারিশ্রমিক পায়নি ক্রিকেটাররা। বিপিএল চলাকালীন শতকরা ২৫ ভাগ, খেলা শেষে ২৫ ভাগ এবং খেলা শেষের ছয়মাসের মধ্যে পরের ৫০ ভাগ পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও ফ্রাঞ্চাইজিরা সময়মত তা পরিশোধ করেনি।
কাল বোর্ড সভাপতি আশ্বস্ত করেছেন ফ্রাঞ্চাইজিরা পারিশ্রমিক পরিশোধ না করলে এর দায়ভার তারা নিবেন।
এ বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা বিপিএল নিয়ে আলোচনা করেছি। খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টির জন্য ফ্রাঞ্চাইজিদের নোটিস পাঠানো হবে। এরপরও কিছু না হলে আইনি প্রক্রিয়ায় যাব’।