বনানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ২

রাজধানী বনানীর সাততলা বস্তিতে শনিবার রাত দেড়টার দিকে সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন মোজাম্মেল (২৬) ও সুজন (৪২)। এদের মধ্যে মোজাম্মেলের ডান পায়ের হাঁটুর নিচে তিনটি এবং সুজনের ডান পায়ে ও পেটে দুটি গুলি লেগেছে। তবে সুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা দুজনই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তি এলাকার পুলিশ সোর্স সোহেলকে খুঁজতে সন্ত্রাসী মোতালেবসহ তিনজন অস্ত্র নিয়ে বস্তিতে যায়। এ সময় তারা সোহেলকে না পেয়ে সামনে দাঁড়িয়ে থাকা এই দুজনকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।