প্রথম ওয়ানডে শ্রীলংকার
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:৩৯
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রথম ওয়ানডে জিতেছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯। তারা কাল রবিবার স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৬২ রানে হারায়।
টসে জিতেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৭.১ ওভারে স্কোরবোর্ডে তোলে ১৩৭ রান। দলের পক্ষে আবু সায়েম সর্বোচ্চ ৪৩, মোসাদ্দেক হোসেন ৩১ ও সালমান ইসলাম অনিক ২৩ রান করেন। ম্যাচ সেরা শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন।
টার্গেট তাড়া করতে গিয়ে সফরকারীরা ২৭ ওভারেই ১৩৩ রানে চার উইকেট খুইয়ে ফেলে। এরপরই নামে বৃষ্টি। কিন্তু বৃষ্টির পর আর মাঠে খেলা গড়াতে পারেনি। ফলে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলংকাকে ৬২ রানে বিজয়ী ঘোষণা করেন আম্পায়াররা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সানদুন উইরাকডি। জুবায়ের হোসেন ৩৪ রানে নেন দুই উইকেট।