মেসিকে অন্তর্ভুক্ত করল বার্সেলোনা

বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়েই আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগের দল গড়েছে বার্সেলোনা। আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড় গতকাল সকালে অনুশীলন করেছেন পূর্ণ সময় নিয়েই। যদিও খেলার জন্য সবুজ সংকেত পাননি তিনি। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে তিনি সেরে উঠছেন। তবুও বার্সেলোনার ২১ সদস্যর দলে তিনি থাকতে পারেন। যেই দলটি জার্মানি ভ্রমণ করবে। বার্সেলোনার ওয়েবসাইটে একজন মুখপাত্র জানায়,‘লিওনেল মেসি রবিবার সকালে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন। তারপরও এখনো তাকে মেডিক্যালের পক্ষ থেকে খেলার অনুমতি দেয়া হয়নি। ২১ সদস্যর দলে তিনি থাকতে পারেন। যে দলটি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মোকাবেলা করার জন্য করা হয়েছে। তিনজন খেলোয়াড় এই দলে নেই। তারা হলেন ইনজুরিগ্রস্ত (জাভিয়ার) মাচেরানো ও (কার্লোস) পুয়োল এবং নিষিধাজ্ঞায় থাকা আদ্রিয়ানো।’