দ্বিতীয় বিভাগ ক্রিকেট

চ্যাম্পিয়ন র্যাপিড ফাউন্ডেশন

দ্বিতীয় বিভাগ ক্রিকেটের সুপার লিগ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে র্যাপিড ফাউন্ডেশন। গতকাল রবিবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমিকে র্যাপিড ফাউন্ডেশন ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায়। টসে জিতে র্যাপিড ফাউন্ডেশন ১৬৪ রানে সবক’টি উইকেট হারায়। কিন্তু ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। উল্লেখ্য, এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছে র্যাপিড ফাউন্ডেশন এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি।