নাসিরনগরে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে ক্ষোভ

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েব সাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকায় নাসিরনগরে ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম আসার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাবেক সাংসদ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল হক মাষ্টার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল হক, ডেপুটি কর্মান্ডার সুনিল দত্তসহ ১৯ মুক্তিযোদ্ধার নামের পরিবর্তে অমুক্তিযোদ্ধাদের নাম অর্ন্তভূক্ত হয়েছে। এ বিষয়ে সংশোধনী দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তালিকা পাঠানো নিয়ে ১৯ জন মুক্তিযোদ্ধার মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় থেকে ১ লক্ষ ৭৭ হাজার মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়। এতে নাসিরনগর উপজেলার ১৯ জন প্রকৃত মুক্তিযোদ্ধার নামের স্থলে একই উপজেলার ১৯ ব্যক্তির নাম সংযুক্ত করা হয়েছে। নাসিরনগন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দাবি, ওয়েব সাইটে নতুন যাদের নাম সংযুক্ত করা হয়েছে তারা সবাই অমুক্তিযোদ্ধা। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় বরাবরে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অর্ন্তভূক্তি করার জন্য লিখিত আবেদন করা হয়। অপর দিকে ওয়েব সাইটে নতুন যাদের নাম সংযুক্ত করা হয়েছে তারাও প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে মন্ত্রনালয়ের পাল্টা আবেদন করেছেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী বলেন, বাদ পড়া ১৯ জন প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তির জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে সংশোধনী পাঠানো হয়েছে এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রীর বরাবর লেখা অপর পক্ষের আরো একটি আবেদনও তিনি পেয়েছেন বলে তিনি জানান।