জীবননগরে ৩টি ইউপি নির্বাচন ২৭ এপ্রিল
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫০
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবগঠিত ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। নবগঠিত ৪নং বাঁকা ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল কাদের প্রধান, আব্দুল খালেক শেখ, আবুল কাশেম মুন্সী, বাবলুর রহমান ও শামীম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫নং হাসাদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহরাফ বিশ্বাস, শাহাজাহান, সিরাজুল হক, কামালউদ্দীন সিদ্দিকী ও রবিউল ইসলাম এবং ৬নং রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী, সাহাবুদ্দীন খান, তাহাজ্জত হোসেন, সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুর রাজ্জাক শাহ, মতিয়ার রহমান ও রেজাঊল হক।