ফটিকছড়িতে আরো সাতজন গ্রেফতার
ফটিকছড়ি(চট্টগ্রাম)সংবাদদাতা
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫১
উপজেলার ভূজপুরে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিলের উপর সশস্ত্র তাণ্ডবের ঘটনায় পুলিশ আরো ৭ জনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে। এদিকে গত শনিবার ৫ সদস্যের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তদন্ত টিমের সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. ফরিদউদ্দীন, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন ও ডা. এইচ.এম. আহসানুল হক উপস্থিত ছিলেন। তবে তদন্ত টিমের নিকট মোট কতজন সাক্ষ্য দিয়েছেন তা কমিটির কেউ প্রকাশ করেননি। তবে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী সেদিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বলে কমিটি সূত্রে জানা গেছে। উক্ত তাণ্ডবের ঘটনায় আরো ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয় বলে ভূজপুর থানার ওসি মো. কবির হোসেন জানান।