দিনাজপুরে অপহূত শিশুর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫২
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ শনিবার বিকালে ভুট্টা ক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দঃ বারঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন হাসানের (১৩)। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। ১৮ এপ্রিল সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়েছে মর্মে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়। পুলিশ ওই মামলায় রানা নামে একজনকে গ্রেফতার করে।