সিলেটের বন্দর বাজারে সংঘর্ষে আহত ১০
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৩
সিলেট নগরীর বন্দরবাজারে একটি গেঞ্জি কেনা নিয়ে হকারদের সাথে মধুবন সুপার মার্কেটের এক ব্যবসায়ীর কথা কাটাকাটির জেরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিআর সেল ছুঁড়তে বাধ্য হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৮টার দিকে মধুবন সুপার মার্কেটের এক ব্যবসায়ী বন্দরবাজারের ফুটপাতে হকারদের সাথে গেঞ্জি কেনার জন্য দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় হকাররা ওই ব্যবসায়ীকে মারধর করে। এ খবরে মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ীরা হকারদের উপর হামলা চালিয়ে তাদের দোকান ভাংচুর করেন। কিছুক্ষণ পর হকাররা সংগঠিত হয়ে ব্যবসায়ীদের ধাওয়া করলে উভয়ের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। বন্দরবাজার ফাঁড়ির পুলিশ জানায়- প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষ চলে।