কমলগঞ্জে স্কুলছাত্রী ও কিশোরী ধর্ষিত

কমলগঞ্জের রামচন্দ্রপুর গ্রামে এক স্কুলছাত্রী ও শমশেরনগরের রাধানগর গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্কুলছাত্রী ও কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল নানা তত্পরতা শুরু করেছে। কিন্তু নির্যাতিতা ছাত্রীকে থানায় নিয়ে গিয়ে সুবিচার দাবি করেছেন তার মা। এ ঘটনার প্রাথমিক তদন্তের পর মামলা গ্রহণ করেছে পুলিশ। গত শনিবার ভিকটিম স্কুলছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অপর কিশোরী মেয়েকে গ্রাম্য সালিশে ধর্ষককে জরিমানা করে মেয়েকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে অষ্টম শ্রেণীর ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বখাটে সুহেল এবং গত ৭ এপ্রিল রাতে অপর কিশোরীকে ধর্ষণ করে বখাটে নাজির মিয়া।