চাঁদপুরে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৪
চাঁদপুর সার্কিটহাউজ মিলনায়তনে রবিবার ৫ দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বনির্ভর বাংলাদেশের উদ্যোগে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণে জেলার ৮টি উপজেলা হতে তথ্যসেবা কেন্দে র ৪৫ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বনির্ভর বাংলাদেশ-এর চেয়ারম্যান এস.এম. আল হুসাইনী। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউল ইসলাম, (রাজস্ব) মোঃ ফরিদুল ইসলাম মজুমদার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল আজম, আওলাদ হোসেন, মুফরাদ আবির, খালিদ নোমান হাসান প্রমুখ।