‘জাতিকে উন্নত করতে শিক্ষার বিকল্প নেই’
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২১:৫৪
জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রগতি হয়েছে। তিনি শনিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও কলেজ মাঠে ফ্রেন্ডস ২৫-এর উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে গুণগতমান বৃদ্ধি ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫০ জন মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। ফ্রেন্ডস ২৫-এর সভাপতি সুমন হওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।