স্বরূপকাঠিতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্বরূপকাঠিতে দাদা বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ মোস্তাকিম পিনয় নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাচাত ভাই রোহান (৯) ও লিখনকে (৭) নিয়ে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে পিনয় পানিতে ডুবে যায়। সে জেগে না ওঠায় ঐ শিশুরা ডাক-চিত্কার দিলে লোকজন ছুটে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। ৪ ঘণ্টা খোঁজার পর নদীর তলদেশ থেকে ডুবুরীরা তার অচেতন মৃতদেহ উদ্ধার করে। পিনয় এসএসসি পরীক্ষা দেয়ার পর সোহাগদলে মামা বাড়ি বেড়ানো শেষে শুক্রবার উত্তর কৌরিখাড়া গ্রামে দাদা বাড়ি যায়। সে এবার ঢাকার আলসাবা একাডেমি থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।