নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করবে ডেল

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডেলের মধ্যে সম্প্রতি একটি সমঝতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর একটি স্থানীয় হোটেলে এক অনুষ্ঠানে উভয় পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, ডেলের সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস গ্রুপের জেনারেল ম্যানেজার হারজিত্ সিং রেখি, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির ও ডিরেক্টরেট অব ইন্সপেকশন (ট্যাক্সেস)-এর ডিরেক্টর জেনারেল কানন কুমার রায়। এই চুক্তির আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডেল যৌথভাবে দেশের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বৃহত্ পরিসরে কাজ করবে।