নোটিশ বোর্ড

হারমনি স্পা চুলের রুক্ষতা দূর করে চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর নিশ্চয়তাসহ বিভিন্ন সমস্যা সমাধানে, ধানমন্ডির হারমনি স্পা দিচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ আয়ুর্বেদিক হেয়ার ট্রিটমেন্ট। সেইসাথে রয়েছে ঘরে ব্যবহারের জন্য ত্বক ও চুলের বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্ট। বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৭১৬৭৪৯৪৭৯। বার্ডস আই এই গরমে ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে শত শত ডিজাইনের নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের দুটি শো-রুমে। এম ক্র্যাফট এম ক্র্যাফটের এবারের গ্রীষ্মকালীন আয়োজনে রয়েছে বৈচিত্র্যময় পোশাকের সম্ভার। এর মাঝে গরমে উপযোগী সুতি কাপড়ের ফতুয়া, সালোয়ার-কামিজ ও শাড়ি এম ক্র্যাফটের প্রধান আকর্ষণ। সাদা, অ্যাশ, লেমন, লাইট, ক্রিম, ব্লু বিভিন্ন হালকা রঙে পোশাকগুলো ডিজাইন করা হয়েছে। ভিন্ন ভিন্ন কাটিং ও ডিজাইনে মেয়েদের জন্য পাওয়া যাবে থ্রি-পিস, ফতুয়া ও শাড়ি; ছেলেদের জন্য শর্ট পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্ট। মেঘ ফ্যাশন হাউস মেঘ এই গরমে এনেছে বেশ কয়েকটি রং ও নকশার টি-শার্ট। এসব টি-শার্টের নকশা করা হয়েছে বিভিন্ন প্রিন্টের মাধ্যমে। গরমে আরামদায়ক এসব টি-শার্ট পাওয়া যাচ্ছে মেঘের সকল শো-রুমে। মুসলিম কালেকশন বাংলা নতুন বছরে নতুন ডিজাইনের আকর্ষণীয় সুতি শার্ট নিয়ে এসেছে মুসলিম কালেকশন। সুতি কাপড়ে তৈরি এ শার্টগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই গরমে হাল ফ্যাশনের কথা মাথায় রেখেই মুসলিম কালেকশন এই শার্টগুলো তৈরি করেছে। এসব শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে গরম উপযোগী আরামদায়ক কাপড়। শর্ট ও লং এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। ফরমাল ও ক্যাজুয়াল শার্টে প্রাধান্য পেয়েছে সাদা, হালকা সবুজ, খয়েরি, গোলাপি, লাল, নীল, বেগুনি রং। কুটুমবাড়িতে নতুন খাবার কুটুমবাড়িতে পাওয়া যাচ্ছে দেশি রূপে বিদেশি চার খাবার। এগুলো হলো ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও, তেহরানি তেহারি ও দিল্লিকা খিচুরি। প্রতিটি খাবারের রয়েছে আলাদা বৈশিষ্ট্য, তা ছাড়া পরিবেশন করা হয় দেশি ঢঙে মাটির পাত্রে। শুধু তাই নয়, এই সব খাবারে ব্যবহূত সব মসলাও আসে বিদেশ থেকে। কুটুমবাড়ির এই খাবারগুলোই তরুণদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। তা ছাড়া সামুদ্রিক মাছের তৈরি বিভিন্ন খাবার অনেকেই পছন্দ করেন। কুটুমবাড়িতে বিভিন্ন ধরনের প্যাকেজে খাবারের পাশাপাশি চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার খাওয়ার সুযোগ রয়েছে। সাঞ্জুরি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করল ফ্যাশন জগতের নতুন সংযোজন বুটিক শপ ‘সাঞ্জুরি’। বৈশাখ উপলক্ষে চৈত্রের শেষ প্রহরে গুলশানস্থ পিক সিটির চতুর্থ তলায় এই বুটিক শপটি উদ্বোধন করা হয়। টাইম ইন ফ্রেম ‘টাইম ইন ফেম’ শিরোনামে ধানমন্ডির দৃক গ্যালারিতে বাংলাদেশে এই প্রথম জাহাঙ্গীর ফ্রেম ঘর তিন দিনব্যাপী এক শৈল্পিক ফ্রেম প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি ১ থেকে ৩ মে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্রী ও চিত্রশিল্পীদের ৮০টি চিত্রকর্ম নিয়ে ৮০টি ফ্রেম প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন। সেনসিটিভিটি টুথপেস্ট সেনসোডাইন গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ (জিএসকে) এর কনজিউমার হেলথকেয়ার ডিভিশন, উন্নত এবং মানসম্মত পণ্য সরবরাহের জন্য ভোক্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ভোক্তাদের জন্যই নিবেদিত এই কোম্পানি এ যাবত্ হরলিক্স, বুস্ট, গ্ল্যাক্সোজ, হরলিক্স বিস্কুটের মতো একাধিক সফল কনজিউমার পণ্য সরবরাহের মাধ্যমে ভোক্তাদের পুষ্টির চাহিদা নিশ্চিত করে আসছে। এই নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় জিএসকে এবার বাংলাদেশে নিয়ে এল তাদের বিশ্বখ্যাত টুথপেস্ট সেনসোডাইন। সম্প্রতি ঢাকার একটি স্থানীয় হোটেলে এক উত্সবমুখর জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। এ হাকিমে নান্দনিক পর্দা রাজধানীর ইসলামপুর নবাববাড়ী চায়না মার্কেটের ঐতিহ্যবাহী পর্দা বিক্রয়কারী প্রতিষ্ঠান এ হাকিম ট্রেডার্স। এই বৈশাখে দেশি-বিদেশি পর্দা ও সোফার কাপড়ে সেজেছে এই পর্দা ঘরটি। নববর্ষ উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পঞ্চাশ হাজার টাকার কাপড় ক্রয় করলে থাকছে নিশ্চিত ভ্রমণ অফার। এই অফার চলবে পুরো বৈশাখ মাসজুড়ে। আমব্রিনস এ বিউটি লাউঞ্জের বর্ষপূর্তি অনুষ্ঠিত সময় রাঙানোর মেকআপকে পুঁজি করে এক বছর আগে যাত্রা শুরু করেছিল আমব্রিনস এ বিউটি লাউঞ্জ। সবার প্রতিদিনের উত্সাহ, প্রেরণা ও শুভ কামনার নিয়ে সেই স্বপ্ন ধীরে ধীরে পাখা মেলেছে নতুন গতিতে। তাই তো গত ১৩ এপ্রিল আমব্রিনস এ বিউটি লাউঞ্জ পালন করেছে এক বছর পূর্তি অনুষ্ঠান। আয়োজনে ছিল কেক বিতরণ ও নৈশভোজ। এতে মিডিয়ার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুড়িলে টপ টেন ফেব্রিক্সের উদ্বোধন আধুনিক, উন্নত ও রুচিশীল পোশাক তৈরি ও বিক্রির প্রত্যয় নিয়ে দেশের সর্ববৃহত্ স্বনামধন্য কাপড়ের শোরুম টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লি. এখন ঢাকার কুড়িলে শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে নতুন এ শাখাটির উদ্বোধন করেন দেশের জনপ্রিয় মডেল তারকা নোবেল এবং টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মোহাম্মদ উজ্জল, মো. আউয়াল হোসেনসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। টপ টেন ক্রেতাদের পছন্দের বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ড রেমন্ড, অরবিন্দ, রিড অ্যান্ড টেইলর, মন্টি, সক্টাচ্, এভারফ্রেস, লিলেন ইত্যাদি পিস কাপড় ও থান কাপড়ে সাজানো হয়েছে। দেশীদশ আর্ট কর্ণার রাজধানী ঢাকার সুপরিচিত বসুন্ধরা সিটি শপিং মলে সম্মিলিতভাবে ‘দেশীদশ’ নামে যাত্রা শুরু করেছিল। এই পথচলায় ২০১০ এ আরও একটি দ্বার উন্মোচন করা হয় চট্টগ্রামে। এই উদ্যোগটির তৃতীয় অভিযাত্রার পথচলা শুরু হলো ১০ ফেব্রুয়ারি গুলশানে। তাঁত ও কারু শিল্পের পাশাপাশি গত ১৯ এপ্রিল দেশীদশ গুলশানে নতুন মাত্রায় যুক্ত হলো দেশবরণ্য চারু শিল্পীদের চিত্রকর্মে ‘দেশদশ আর্ট কর্নার’। ক্রেতাদের সুবিধার্থে দেশীদশে থাকবে দেশীদশ ফুড কর্ণার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চারু শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, শহীদ কবীর ও ফরিদা জামান এবং সঙ্গে ছিলেন দেশীদশের সকল উদ্যোক্তাবৃন্দ।