কাবাডি থেকে অবসর নেবেন মালেকা পারভীন
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:০০
তিনি অনেক খেলাই খেলেন। সাইক্লিং, ফুটবল, কাবাডি রোইং। সব খেলা তার পক্ষে আর সম্ভব না। অনেক দিন কাবাডি খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মালেকা পারভীন। এবার আর কাবাডি কোর্টে থাকবেন না। কাবাডি থেকে বিদায় নিতে চান বলে সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ গেমস কাবাডি হবে মালেকার কাবাডি কোর্টের শেষ লড়াই। আনসারের এই কাবাডি খেলোয়াড় আজই মাঠ ছাড়তে চান বলে তিনি জানিয়েছেন। হ্যান্ডবল মাঠে দাঁড়িয়ে কথা বলছিলেন মহিলা ক্রীড়াঙ্গনের এই তারকা। একাধারে ফুটবল সাইক্লিং, রোইং সব ক্ষেত্রে রয়েছে তার দারুণ পারফরম্যান্স। জাতীয় দলের সাবেক অধিনায়ক মালেকা পারভীন এশিয়ান গেমস কাবডি, এসএ গেমস কাবাডি থেকে পদক বাংলাদেশকে উপহার দিয়েছেন । ২০০৭ সালে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা ফুটবলে মালেকা ২ হ্যাটট্রিকসহ ১২ গোল করে শীর্ষ গোলদাতা হয়েছিলেন এই ক্রীড়াবিদ। ফুটবলে ছিলেন মালেকা পারভীন। ১৯৯০ সাল থেকে ২০১২ রোইং খেলছেন। আপনারা হয়তো জানেন না, ‘এই দীর্ঘ সময়টি জুড়ে রয়েছে আমারই রেকর্ড-বললেন মালেকা। মানিকগঞ্জের হরিরামপুর, মধ্যবয়রা গ্রামের মেয়ে মালেকা পারভীন মহিলা ক্রীড়াঙ্গনের পরিচিত একটি নাম। গতকাল তিনি বললেন, আমি কাবাডি ছাড়া রোইং, ফুটবল, সাইক্লিংটা করব। ফুটবল অনেক দিন ধরে খেলছি না। আবার নিয়মিত হওয়ার ইচ্ছে আছে আমার।’