সাঁতারের দ্বিতীয় দিনটিও টুম্পা-সাগরের
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:০১
বাংলাদেশ গেমস সুইমিংয়ে দ্বিতীয় দিনটি ছিল সেই দুই সাঁতারু টুম্পা ও সাগরের। নৌবাহিনীর দুই সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা ১০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে এবং একই দলের মাহফিজুর রহমান সাগর ২০০ মিটার ফ্রিষ্টাইল সাঁতারে স্বর্ণ জয় করার পাশাপাশি তারা জাতীয় রেকর্ড করেন। টুম্পা সময় নিয়েছেন ১ঃ১২.০৮ সেকেন্ড। আগের রেকর্ড ছিল ১ঃ১২.৯৩ সেকেন্ড সময়। ২০০ মিটার ফ্রিষ্টাইল ইভেন্টে সাগর সময় নিয়েছেন ২ঃ০০.৫৬ এবং এই ইভেন্টে পুরান রেকর্ড ছিল ২ঃ০০.৫৮। ২০০ মিটার ফ্রিষ্টাইল মহিলাদের লড়াইয়ে নৌবাহিনীর নাজমা খাতুন, ১০০ মিটার ব্রেষ্ট ষ্ট্রোকে মাহফুজা খাতুন, ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনিয়া আক্তার টুম্পা স্বর্ণ জয় করেন। পুরুষদের ১০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে বিকেএসপির মাহমুদুন নবী নাহিদ, ১০০ মিটার ব্রেষ্ট ষ্ট্রোকে শাহজাহান আলী রনি স্বর্ণ জয় করেন।
১২টি স্বর্ণ পেয়ে পদক তালিকায় এগিয়ে রয়েছে নৌবাহিনী। চারটি করে স্বর্ণ বিকেএসপি এবং সেনাবাহিনীর।