শিরোপা দেখছে পিএসজি
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:০১
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গত রবিবার লিগ ওয়ানে দশজনের দল নিসে কে ৩-০ গোলে হারিয়ে ১৯ বছর পর শিরোপা স্বপ্নে বিভোর হয়ে রয়েছে। শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল তারা। খেলার দশ মিনিটে প্রথম গোলটি করেন জেরেমি মেনেজ। পিএসজির সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ দ্বিতীয় গোলটি করেন। এটি তার লিগে ২৭তম গোল। গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষে রয়েছেন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করেন ক্লেমেন্ত চানটোমে। কার্লো আনচেলত্তির দল পিএসজির শিরোপা জয় করতে হলে মৌসুমের বাকি পাঁচ ম্যাচে সাত পয়েন্ট অর্জন করতে হবে। লিগের ৩৩ খেলা শেষ হয়েছে।