বোস সাউন্ড সিস্টেম
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
কম্পিউটার সোর্স বাজারে এনেছে বোস ব্র্যান্ডের হেডফোন, ব্লুটুথ হেডসেট, মাল্টিমিডিয়া স্পিকার এবং আইফোন সাউন্ডডক। বোস হেডফোনগুলো টানা ছয় ঘণ্টা ব্যবহারের পরও কান গরম হয় না বা ব্যাথা করে না। বোস হেডফোনের সাথে অতিরিক্ত কনভার্টার, ক্যারিব্যাগ, তিনটি আলাদা আকারের এয়ার কুশন রয়েছে। বোস ব্র্যান্ডের প্রতিটি ডিভাইসেই রয়েছে ১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি।